Total Pageviews

Tuesday, 29 June 2010

নাম না পাওয়া কিছু কথা



 দুরন্ত সময়ের আহ্বানে আমি আকুল সদ্য প্রাণ,

শুরু হল আজ সহসা আবার অনিশ্চিত অভিযান ;

ছুটে চলেছি জানি না কোথায়, কোন সে ধূসর প্র্রান্তে,

জানি না, কখনও পারবো নাকি আদৌ সীমানা জানতে !

তবে ভয় নাই ভয় নাই প্রিয়া, ব্যর্থ যাবে না তোমার সে হিয়া |

অমৃত-পুরী হতে করে চুরি আনবোই কিছু সূখ,

যখনই জেগে উঠবে হঠা  বেদনা যা ছিল মূক |


সকাল সকাল ঘুম ভেঙে আমি যখন সূর্য্য দেখি,
উড়ে চলে যায় মুক্তি-তৃষায় অতৃপ্ত মন পাখি |
সারা বেলা আমি ঘুরে ঘুরে ফিরি,
জানা না জানার করে হেরা-ফেরি,
আচমকা এক নেশা গ্রাস করে,
ঝড় তোলে শুধু মনের ভিতরে,
ৎস যতই হাতড়ে বেড়াই,
আরও উদাসীন উত্তর পাই |
পাওয়া না পাওয়ার সংজ্ঞা ঘোচে,
কভু আনন্দে কভু আক্রোশে,
হাহাকার রব সোনা যায় শেষে,
তবু খুজি রাত-দিন |
জানি না কবে ঘোচাতে পারবো
জন্ম নেবার ঋণ?
হাপিয়ে উঠেছি হাটছি বলেই,
তবু তো দিল না জানালা খুলে,
কেউ যাকে মন মরু সম পথে,
উদ্যান সম ভাবে |
হয়তো যত হিসাব করেছি  
সবই তা ভুল দেখাবে |
অনেক লিখেছি ছাপানো যাবে কি
যা ছিল এত মনে?
নাকি, লুকিয়ে রেখেই বাচিয়ে রাখব
সুদূর মনের কোনে?
আর্তি যতই জমা হচ্ছে হোক
মিথ্যে হাসিতে লুকাক এ শোক
এতদিন যখন কেটেছে
কাটবেও বাকি তাই
ভেবে দেখেছি এছাড়া যে আমার
আর কোনও পথ নাই |